ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির ওপর জোর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • / 85
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি ল্যাবে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান। তিনি বলেন, শিশুশ্রম বর্তমান সময়ে একটি বড় আর্থ-সামাজিক সমস্যা, যা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এর ফলে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি তাদের মানবিক ও নৈতিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, শিশুশ্রম প্রতিরোধ শুধুমাত্র সরকার বা কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে পরিবারের অভিভাবক থেকে শুরু করে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সচেতনতা ও উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির মাধ্যমে শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির ওপর জোর

আপডেট সময় : ১০:৩৩:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬