ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ময়মনসিংহে মাদক টাকার দ্বন্দ্বে যুবক খুন, গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / 131
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে মো. সুমন মিয়া (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার কোতোয়ালী মডেল থানা এলাকা থেকে সজিব আলী (২০), নাজমুল ইসলাম (২৫) ও শিহাব মিয়া ওরফে শিপন (১৬)কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে গত ২৬ ফেব্রুয়ারি রাতে অষ্টধার সেনপাড়া এলাকায় সুমনকে ডেকে নিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে তার লাশ ধানক্ষেতের পাশে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, তদন্তে জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। আটকরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। কিশোর আসামিকে আদালতের নির্দেশে গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে মাদক টাকার দ্বন্দ্বে যুবক খুন, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৬:৫৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬