ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে মোটরসাইকেল-বাস সংঘর্ষে ইউনিয়ন পরিষদের সচিব নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / 77
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহঃ
ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আ. মান্নান তালুকদার (৪৬) নামে এক ইউনিয়ন পরিষদের সচিব নিহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে ময়মনসিংহ–হালুয়াঘাট আঞ্চলিক সড়কের উপজেলার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আ. মান্নান তালুকদার উপজেলার বানিহালা ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত মমতাজ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি বিসকা ইউনিয়ন পরিষদের সচিব (প্রশাসনিক কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভীর আহমেদ জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা রনি সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস শেরপুরের দিকে যাচ্ছিল। দুপুরে মধুপুর এলাকার জামান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আ. মান্নান তালুকদার গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনায় জড়িত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে মোটরসাইকেল-বাস সংঘর্ষে ইউনিয়ন পরিষদের সচিব নিহত

আপডেট সময় : ০৫:০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬