ময়মনসিংহে যাত্রা শুরু করল আধুনিক মিষ্টির নতুন ঠিকানা ‘কুটুম বাড়ি’
- আপডেট সময় : ০৬:২৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
- / 252
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজার সামনে মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আধুনিক মিষ্টির নতুন প্রতিষ্ঠান ‘কুটুম বাড়ি’। ফিতা কেটে উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ এবং মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু। এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন (লিটন আকন্দ) এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশ নেন।

‘কুটুম বাড়ি’ মিষ্টির স্বত্বাধিকারী বজলুর রহমান মিন্টু জানান, ক্রেতাদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশে ঐতিহ্যবাহী ও আধুনিক সব ধরনের মিষ্টান্ন পরিবেশন করাই তাদের লক্ষ্য। উদ্বোধনের দিন থেকেই বিভিন্ন আকর্ষণীয় মিষ্টি ও বিশেষ অফারের ব্যবস্থা রাখা হয়েছে।
অতিথিরা বলেন, শহরে মানসম্মত খাবারের নতুন সংযোজন হিসেবে ‘কুটুম বাড়ি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
আধুনিক পরিবেশ, উন্নত মানের উপকরণ এবং বৈচিত্র্যময় মিষ্টির সম্ভার নিয়ে ‘কুটুম বাড়ি’ ইতোমধ্যেই মিষ্টিপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে। উদ্যোক্তারা আশা করছেন, স্বাদ ও মানের সমন্বয়ে অল্প সময়েই এটি নগরবাসীর পছন্দের অন্যতম ঠিকানায় পরিণত হবে।




















