ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাটারায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, ১৬ জনের নাম উল্লেখসহ আসামি কৃষি শিক্ষায় সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে বাকৃবির চুক্তি ময়মনসিংহে দশম শ্রেনীর শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড *দিনাজপুরের বিরলে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এবারের বাজেট নারী ও শিশু-বান্ধব ঘোষণায় কেরানীগঞ্জে নারীদের আনন্দ মিছিলে নেতৃত্ব দিয়েছেন পোশাক পল্লী সমিতির সভাপতি হাজী আনোয়ারায় হোসেন। এইচএসসি পরীক্ষার ৪ ঘণ্টা আগে ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু জমির বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও মোবাইলসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহে রেললাইনের পাশে যুবকের মরদেহ, হত্যা মামলার তদন্তে পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • / 70
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ নগরের কেওয়াটখালী এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের পাশে মো. রবিন মিয়া (২৯) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রবিন মিয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শেষ মোড় সংলগ্ন বায়রা গ্রামের বাসিন্দা এবং মো. বাদল মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চাকরির ইন্টারভিউ দিতে ত্রিশালে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রবিন। এরপর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। বুধবার সকালে কেওয়াটখালী বাজার এলাকার রেললাইনের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের বাবা বাদল মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে রেললাইনের পাশে যুবকের মরদেহ, হত্যা মামলার তদন্তে পুলিশ

আপডেট সময় : ০৮:৩৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬