ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে সুজনের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / 21
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহ নগরীর পাটগুদাম ইসলামবাগ রেলীমোড় এলাকার বাসিন্দা সুজন (৪২) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, নগরীর চরকালীবাড়ি বড়ইকান্দী এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।

পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকেই সুজন নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার দুপুরে পরিবারের সদস্যরা জানতে পারেন, তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পরে সেখানে গিয়ে তারা মরদেহ শনাক্ত করেন।

নিহতের স্বজন সাথী আক্তার জানান, বুধবার বাসা থেকে বের হওয়ার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। হঠাৎ করে শুক্রবার তার মৃত্যুর খবর পেয়ে পরিবার হতবাক হয়ে পড়ে।

পুলিশ জানায়, মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে সুজনের রহস্যজনক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৬:৪৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬