ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
- আপডেট সময় : ০২:১২:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / 8
ময়মনসিংহের স্বামীকে হত্যার দায়ে স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। রায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।
মামলা বিবরণী থেকে জানা যায়, শফিকুল ইসলাম শপু প্রথম স্ত্রী ও সন্তানদের সাথে যোগাযোগ রাখায় প্রায় ঝগড়াঝাটি হত দ্বিতীয় স্ত্রী ইতির সাথে। এরই জেরে ২০১৯ সালে ১০ জুন সন্ধ্যায় ইতি শপুকে শ্বাসরোধ করে হত্যা করে হাবুন ব্যাপারী মোড় এলাকার বাড়ির সামনের পুকুরের কচুরিপানার ভেতরে লুকিয়ে রাখেন। ১৩ জুন পুকুর থেকে শপুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা কোতোয়ালি মডেল থানায় ইতি ও তার ভাই দ্বীন ইসলামকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ইতিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দ্বীন ইসলামের বিরুদ্ধে অভিযাগ প্রমানিত না হওয়ার আদালত তাকে খালাস দেন।



















