ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • / 71
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শুক্কুর আলী (৫৪), আমির আলী (৪৩), জমির আলী (৪১), হাতেম আলী (৩৯) ও হারেজ আলী (৩৩)। তারা সবাই হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৪ অক্টোবর হালুয়াঘাটের মোকামিয়া গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে হবিবুর রহমানকে পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করে গুরুতর জখম করা হয়। এ সময় তার মা সুফিয়া খাতুনও আহত হন। পরে গুরুতর অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হবিবুর রহমান মারা যান।

এ ঘটনায় নিহতের ভাগ্নি মোছা. নুরুন্নাহার ২০১২ সালের ১৬ অক্টোবর হালুয়াঘাট থানায় ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

মামলার বিচারিক কার্যক্রমে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন। রায়ে ২০ জন আসামিকে খালাস দেওয়া হয় এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মো. আবু হানিফ খান এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. হারুনুর রশিদ।

ময়মনসিংহ আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধে দায়ের করা হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

আপডেট সময় : ০৬:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬