ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বোর্ডে অংশ নিচ্ছে ১ লাখ ৭ হাজার শিক্ষার্থী ময়মনসিংহে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড তিন বোনের এক দিনে জন্ম, একসঙ্গে পরীক্ষা জ্বালানি সংকটে রাজধানীতে উধাও ২০ শতাংশ বাস, ভোগান্তিতে যাত্রীরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করবো : প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে হাম আতঙ্ক: আরও ১ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ৪১ সোমবার থেকে ২০ শতাংশ বেশি বিক্রি হবে অকটেন, পেট্রোল-ডিজেল ১০ শতাংশ তারাকান্দায় উত্তেজনা: বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি বজ্রপাতে ১৮ দিনে ১৫ জনের মৃত্যু, একদিনেই প্রাণ হারালেন ১২ জন

ময়মনসিংহে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / 24
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে পলিটেকনিক শিক্ষার্থী শাহীনুর আলম ওরফে ইকবাল হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং দুই নারীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৩টার দিকে ময়মনসিংহের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ রায় দেন। রায়ের সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও দণ্ডপ্রাপ্ত দুই নারীকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আসিফ রানা নাঈম, মো. গোলাম হোসেন, মো. আব্দুল হেলিম, মোহাম্মদ আলী, মো. ফরিদ আহম্মেদ ওরফে বাবু, মো. ইউনুছ আলী ও শামছুল হক। আর সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- মোছা. খালেদা আক্তার ও মোছ. রেহেনা খাতুন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ৩১ মে রাত ১১টার দিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে নিখোঁজ হন রুমডো পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহীনুর আলম (১৯)। এ ঘটনায় তার বড় ভাই মো. সেলিম মিয়া বাদী হয়ে তারাকান্দা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।

পরবর্তীতে ৬ জুন একটি সেপটিক ট্যাংক থেকে ইকবালের মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তের একপর্যায়ে আসামি আব্দুল হেলিম ও খালেদা আক্তারের স্বীকারোক্তিতে আরও সাতজনের নাম উঠে আসে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০১:৪০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬