ময়মনসিংহে হাম রোগীর চাপ বাড়ছে, এক দিনে ভর্তি ৩৬
- আপডেট সময় : ১১:৪২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / 18
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ হাম (Measles) আক্রান্ত রোগীর চাপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। তবে এই সময়ে কাউকে অন্যত্র রেফার করা হয়নি এবং কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে মোট ১১৭ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছর ১৭ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সময়কালে হাসপাতালে মোট ৫৭৭ জন হাম রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এ সময়ের মধ্যে হাম আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে, যা উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। শিশুদের ক্ষেত্রে এর ঝুঁকি বেশি হওয়ায় অভিভাবকদের সতর্ক থাকার পাশাপাশি নিয়মিত টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।



















