ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের শুভ সূচনা, চেয়ারম্যানের যোগদান উপলক্ষে দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • / 15
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর আনুষ্ঠানিক যাত্রা এবং নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদারের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টায় নগরীর কাচিঝুলি এলাকার পূর্ত ভবন প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন, মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক একেএম এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব রায় এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু।
দোয়া মাহফিলে মউক-এর সার্বিক সফলতা, সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনা এবং ময়মনসিংহের পরিকল্পিত নগরায়ন, যানজট ও জলাবদ্ধতা নিরসনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
নবনিযুক্ত চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন, “সবার দোয়া এবং তারেক রহমানের আস্থা নিয়ে ময়মনসিংহকে দুর্নীতিমুক্ত ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের শুভ সূচনা, চেয়ারম্যানের যোগদান উপলক্ষে দোয়া মাহফিল

আপডেট সময় : ১০:০৯:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬