ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ-এ ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / 66
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুমোট গরমের পর স্বস্তির খবর মিলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন ঝড়ো হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

রোববার (৫ এপ্রিল) দেওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে। এতে দিনের ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, ফলে চলমান গরম কিছুটা প্রশমিত হবে।

এছাড়া সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত সময়েও ময়মনসিংহ অঞ্চলে মাঝে মাঝে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ৭ এপ্রিলের পর আবারও তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিতিতে ঝড়-বৃষ্টি চলাকালে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আগামী কয়েকদিন পর বৃষ্টির প্রবণতা কমে গেলে আবার তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহ-এ ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

আপডেট সময় : ০৬:৩৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬