ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে কলেজের হলরুম মিলনায়তনে ইফতার পূর্ব দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তার, কো-অর্ডিনেটর সহকারী অধ্যাপক এম এ কুদ্দুস জাহিদ, বেলা হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশন-এর সহকারী পরিচালক ইমরান আহমেদ, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স দিদার হোসেন এবং সিআরপি ময়মনসিংহের সেন্টার ম্যানেজার ডা. রাফিউল করিম।
এছাড়াও কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সবার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার করেন।




















