ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 80
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক নারী চিকিৎসকের বিরুদ্ধে।

রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৩১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

সাংবাদিকদের অভিযোগ, দেশব্যাপী হাম রোগের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের সার্বিক পরিস্থিতি জানতে তারা সেখানে যান। এ সময় রোগীদের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ ও সাক্ষাৎকার নিতে গেলে কোনো ধরনের উসকানি ছাড়াই এক নারী চিকিৎসক উত্তেজিত হয়ে পড়েন। তিনি সাংবাদিকদের ক্যামেরা ও মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং গার্ড ও আনসার সদস্যদের ডেকে তাদের হাসপাতাল থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন।

ভুক্তভোগী সাংবাদিক আবু সালেহ মো. মুসা জানান, তিনি যথাযথ অনুমতি নিয়েই সংবাদ সংগ্রহে হাসপাতালে প্রবেশ করেছিলেন। তিনি বলেন, “হাম রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় অফিসের দায়িত্বে তথ্য সংগ্রহ করতে যাই। কিন্তু বিনা কারণে এমন আচরণের শিকার হতে হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রয়োজন হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায় বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, সাংবাদিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাঈন উদ্দিন বলেন, “সাংবাদিক আবু সালেহ মো. মুসা অনুমতি নিয়েই হাসপাতালে প্রবেশ করেছিলেন। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজন হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহ মেডিকেলে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ

আপডেট সময় : ০৮:৫৯:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬