ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ সিটির নতুন প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন, নগরজুড়ে আনন্দ উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 78
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকনকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় নগরজুড়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে সক্রিয় রোকনুজ্জামান সরকার রোকন ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতির দায়িত্ব পালন করেন।

এরপর তাকে সদস্যসচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

দলীয় নেতাকর্মীদের দাবি, প্রায় দেড় দশক ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও নানা রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনীতিতে সক্রিয় থেকেছেন। কঠিন সময়ে মাঠে থেকে নেতাকর্মীদের পাশে থাকার কারণে তৃণমূল পর্যায়ে তিনি ‘রোকন’ নামেই বেশি পরিচিত।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দলের বিভিন্ন কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং নেতাকর্মীদের বিপদ-আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন।

এদিকে তাকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে শুভেচ্ছার বন্যা। বিশেষ করে ফেসবুকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট ও শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, একজন ত্যাগী ও সৎ নেতাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় ময়মনসিংহবাসীর মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। তারা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, নতুন প্রশাসকের নেতৃত্বে ময়মনসিংহ নগরীর উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ময়মনসিংহ সিটির নতুন প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন, নগরজুড়ে আনন্দ উচ্ছ্বাস

আপডেট সময় : ০৪:৪১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬