ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর, দুই ভাইয়ের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • / 89
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকের টাকার জন্য নিয়মিত বাবা-মাকে মারধরের অভিযোগে দুই ভাইকে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে এ দণ্ড দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগী পাড়া গ্রামের মো. আবদুল কদ্দুসের ছেলে রেজু (২৪) ও তার ছোট ভাই তরিকুল (২০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকাসক্ত ওই দুই ভাই দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য তাদের বাবা-মাকে মারধর করতেন। খবর পেয়ে বুধবার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, আটকের পর দুই ভাইয়ের কাছ থেকে দুটি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা মাদকের টাকার জন্য নিয়মিত তাদের মা-বাবাকে মারধর করতেন। এ ঘটনায় তাদের প্রত্যেককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

পরে দণ্ডপ্রাপ্ত দুই ভাইকে কারাগারে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর, দুই ভাইয়ের কারাদণ্ড

আপডেট সময় : ০৪:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬