ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একতারার ইমাম মরমী সাধক উকিল মুন্সী ও তাঁর অবয়ব -ইমতিয়াজ আহমেদ ময়মনসিংহে আইইডি’র উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচি টেকনাফে ব্যবসায়ীর ১২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ: চিহ্নিত ৭ জনসহ অজ্ঞাতনামা ৩- ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ, প্রাণনাশের হুমকিরও দাবি ‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’ রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সরকারি কোয়ার্টারের সামনে এক উত্তেজনাকর ঘটনার অভিযোগ উঠেছে। ৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদে ফেলে হত্যা, ৩ তরুণ আটক অর্থোপেডিক ও স্পাইন চিকিৎসায় আস্থার নাম ডাঃ নাবিল যুনায়েদ সিডনী শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস পল্লবীর ইব্রাহিম-রিয়াজ বাহিনীর বিরুদ্ধে মানববন্ধন, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • / 11
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ষষ্ঠবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বিশেষ পরিবর্তন না আসলে এটিই হতে যাচ্ছে তার শেষ বিশ্বকাপ। তবে ফুটবলের জাদুকরকে নিয়ে আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বুক বেঁধেছে আর্জেন্টিনা। কিন্তু সেই স্বপ্নপূরণ হোক, তা একেবারেই চাইছেন না ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন।

নিউক্যাসল ইউনাইটেডে খেলা এই সেন্টারব্যাক এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। ইংল্যান্ডের এই তারকা বলেন, ‘আমি আশা করছি মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না। ওর হাতে আর ট্রফি দেখতে চাই না। আর্জেন্টিনা গতবার চ্যাম্পিয়ন হয়েছে, এবার অন্য কেউ জিতুক।’

মেসির হাতে কেন শিরোপা দেখতে চান না, তার কারণও ব্যাখ্যা করেছেন ড্যান বার্ন। তিনি আরও বলেন, ‘মেসি ফুটবলের প্রায় সবই জিতেছে। এবার বাকিদের সুযোগ পাওয়া উচিত। ফুটবল দেবতারাও চাইবেন, এবার নতুন কোনো দল চ্যাম্পিয়ন হোক। নইলে বিশ্বকাপের উত্তেজনাই কমে যাবে।’

বার্নের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা। একাংশ মনে করছেন, তিনি কেবল নিজের মত প্রকাশ করেছেন। আবার অন্যদের মতে, আর্জেন্টিনার শক্তি ও মেসির প্রভাবকে কেন্দ্র করেই এমন প্রতিক্রিয়া এসেছে, যেখানে ইউরোপীয় দলগুলোর চাপ স্পষ্ট।

২০২৬ বিশ্বকাপে মাঠে নামার আগে যা বললেন মেসি

গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেন মেসি। এরপর আন্তর্জাতিক ফুটবল থেকে তাঁর অবসর নিয়েও জল্পনা ছিল, তবে তিনি খেলা চালিয়ে যাচ্ছেন। এবার আবারও নেতৃত্ব দিচ্ছেন দলকে। লক্ষ্যটাও অভিন্ন, বিশ্বকাপে চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখা।

পরিসংখ্যানও মেসির পক্ষে কথা বলছে। বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ গোল রয়েছে মেসির। আর মাত্র চারটি গোল করলেই ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে উঠে আসবেন তিনি। বিশ্বকাপে ১৬ গোল দিয়ে এই তালিকার শীর্ষে আছেন জার্মান ফুটবলার মিরোস্লাভ ক্লোসা।

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

আপডেট সময় : ০৭:০৯:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬