ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মোটরসাইলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধুর।

রিপোর্টার: এম মাসুদ রানা দৈনিক জাতীয় খবর নিজস্ব সংবাদ
  • আপডেট সময় : ১০:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 114
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোছাঃ জামেলা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি পীরগঞ্জ সাত নাম্বর ওয়ার্ডের সাটিয়া বহড়া ওই এলাকার আব্দুল বাসেদের সহধর্মিণী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোছাঃ জামেলা বেগম তার মেয়ের বাড়ি, হরিপুর উপজেলার কামারপুকুর এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হয়ে গাড়িতে উঠতে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হন। তার অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসকদের ভাষ্যমতে, তার অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে প্রায়ই অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। তারা সড়কে গতি নিয়ন্ত্রণ এবং আইন প্রয়োগকারী সংস্থার নিয়মিত নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত জামেলা বেগমের মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজন গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোটরসাইলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধুর।

আপডেট সময় : ১০:৪২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬