ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / 45
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যদের সম্মানে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে মকিম কাটারার সাত মার্কেটের ব্যবসায়ীরা।

হাজী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ আলী ভুট্টো, সাধারণ সম্পাদক গোলাম মওলাসহ সকল নির্বাচিত সদস্যদের উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট প্রদান করে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে ব্যবসায়ী সমাজের উন্নয়ন ও বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে হাজী মোহাম্মদ রাশেদ বলেন, ব্যবসায়ী সমাজের ঐক্য, পারস্পরিক সৌহার্দ্য ও নতুন নেতৃত্বকে স্বাগত জানাতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তিনি ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মনোভাব আরও জোরদার করার আহ্বান জানান।

এসময় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, সততা, নিষ্ঠা ও দূরদর্শিতার মাধ্যমে বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এনে ব্যবসায়ীদের আস্থা অর্জনে তারা কাজ করবেন। নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে বলেও জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

আপডেট সময় : ০৯:৫৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬