ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাগাড় মাছ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / 102
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের সহড়াবাড়ী এলাকায় যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়েছে ১০৫ কেজি ওজনের একটি বিশাল বাগাড় মাছ। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সহড়াবাড়ী গ্রামের মাঝি রঞ্জুন চৌধুরী তার ছেলেকে সঙ্গে নিয়ে প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও যমুনা নদীতে মাছ ধরতে যান। সকাল সাড়ে ৯টার দিকে তাদের হাজারি বড়শিতে বড় আকারের বাগাড় মাছটি ধরা পড়ে। পরে সকাল ১০টার দিকে মাছটি নদীর ঘাটে নিয়ে আসা হয়।

এত বড় মাছ ধরা পড়ার খবর দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে নদীর ঘাটে উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয়দের দেখানোর জন্য প্রায় এক ঘণ্টা মাছটি দড়ি দিয়ে পানির মধ্যে বেঁধে রাখা হয়।

পরে পাশের চুনিয়াপাড়া এলাকার কয়েকজন বাসিন্দা মিলে মাছটি প্রায় ১ লাখ ১৮ হাজার টাকায় কিনে নেন। এরপর মাছটি কেটে এলাকাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মাওলানা মাহমুদুল হাসান বলেন, তার জীবনে যমুনা নদীতে এত বড় বাগাড় মাছ খুব কমই ধরা পড়তে দেখেছেন। খবর পেয়ে অনেক মানুষ মাছটি দেখতে নদীর ঘাটে ভিড় করেন।

স্থানীয় চিকিৎসক ডা. রেজাউল করিম মণ্ডল বলেন, দীর্ঘদিন পর যমুনা নদীতে এত বড় আকারের মাছ ধরা পড়েছে বলে শুনেছি। বিষয়টি এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে।

মাছটির ক্রেতা হাবিজার রহমান জানান, এত বড় মাছ সচরাচর পাওয়া যায় না। তাই কয়েকজন মিলে মাছটি কিনে পরে এলাকাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যমুনা নদীতে জেলের বড়শিতে ধরা পড়ল ১০৫ কেজির বাগাড় মাছ

আপডেট সময় : ০১:১৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬