ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ী মৎস্য আড়তে অবাধে জাটকা বিক্রি, অভিযোগে মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্টতা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • / 49
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দৈনিক জাতীয় খবর : স্টাফ রিপোর্টার আঃ রহমান রিপন

রাজধানীরযাত্রাবাড়ী এলাকার মৎস্য আড়তে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ জাটকা মাছ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত আড়তের বিভিন্ন স্থানে ছোট ছোট জাটকা মাছ প্রকাশ্যেই বিক্রি হচ্ছে।

মৎস্য সংরক্ষণ আইনে জাটকা ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ হলেও বাস্তবে তার কোনো প্রয়োগ দেখা যাচ্ছে না। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী ব্যবসায়ী চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা পরিচালনা করছে।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের দাবি, এই অবৈধ কর্মকাণ্ডের পেছনে কিছু অসাধু কর্মকর্তার নীরব সমর্থন রয়েছে। অনেকের মতে, সংশ্লিষ্টদের ম্যানেজ করেই জাটকা মাছের এই অবাধ বেচাকেনা চলছে।
বিশেষজ্ঞরা বলছেন, জাটকা হলো ইলিশের পোনা। এগুলো ধরা ও বিক্রি বন্ধ না হলে ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অবিলম্বে কঠোর অভিযান চালিয়ে জাটকা বিক্রি বন্ধ করা জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

যাত্রাবাড়ী মৎস্য আড়তে অবাধে জাটকা বিক্রি, অভিযোগে মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্টতা

আপডেট সময় : ০২:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬