যারা ১৬ বছর আন্দোলন সংগ্রাম করেছে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান।
- আপডেট সময় : ০৫:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
- / 133
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জের নরন্ডী আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যুগে যুগে স্বৈরাচারের পতন হয়েছে, হাসিনারও তাই হয়েছে, আওয়ামী লীগের আমলে মানুষ ভোট দিতে পারেনি, তারা আমাদের কষ্টে অর্জিত স্বাধীনতা হরণ করে নিয়েছিল, হাজারো ছাত্র-জনতা তাদের রক্তের বিনিময়ে সে ভোটের ব্যবস্থা করে দিয়ে গেছে, তাই আগামীতে আপনারাই নেতা নির্বাচন করবেন।
স্কুলের প্রতিষ্ঠাতা জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র সহসভাপতি শামিম হাসান,বিএনপি নেতা মোহাম্মদ সাঈদসহ অনেকে।
ঢাকার আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে প্রত্যক্ষভাবে গুলি করে হত্যা মামলার আসামী ছাত্রলীগ নেতা মোঃ রাজু আহম্মেদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।রাতে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনূর কবির এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি টিম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা জেলার উত্তরের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক এবং আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদকে বাইপাইলের বুড়ির বাজার এলাকা থেকে গ্রেফতার করে।ছাত্র -জনতা আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে একাধিক হত্যার ঘটনায় নেতৃত্ব দেয় রাজু। তার বিষয়ে পর্যালোচনা করে একাধিক ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা দেখা যায় হেলমেট পরিহিত দেশীয় অস্ত্রসহ আবার কোথাও ছাত্র জনতার উপর আগ্নেয়াস্ত্র দ্বারা আক্রমনের ফুটেজ পাওয়া যায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।



















