ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার কমলগঞ্জে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ। মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫ বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন ‘আর অনলাইনে আসা হবে না’ পোস্টের পরদিন খালে মিলল গার্মেন্টস কর্মীর মরদেহ ৮ বছরে ময়মনসিংহ সিটি করপোরেশন, বদলায়নি বর্ধিত ওয়ার্ডের চিত্র মে ও জুন মাসে ঢাকা জেলার শ্রেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা নির্বাচিত এসআই এনামুল হক উবহাটা ইউনিয়নের মানুষের সেবায় কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রিপন তরফদার মোবাইল চুরির অপবাদে নাতিকে মারধর, বাধা দিতে গিয়ে দাদা খুন: দুই অভিযুক্ত গ্রেফতার ময়মনসিংহে ডিবি-থানা পুলিশের যৌথ অভিযানে আরও ৯ ছিনতাইকারী গ্রেফতার

*রংপুরে ট্রান্সফরমার চুরির সময় কৃষককে নির্মমভাবে হত্যার ঘটনায় একজনকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাবl

রিপোর্ট এম মাসুদ রানা দৈনিক জাতীয় খবর নিজস্ব সংবাদ : ঠাকুরগাঁও।
  • আপডেট সময় : ০৭:৫৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 49
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১। ‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। হত্যার মতো মারাত্মক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।

২। রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরির সময় মফিজার রহমান নামের এক কৃষককে নির্মমভাবে হত্যার ঘটনায় তদন্তেপ্রাপ্ত একজন আসামিকে গতকাল (১২ জুলাই) রাতে বগুড়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত মোঃ রশিদ মিয়া (৪২) বগুড়ার শিবগঞ্জ থানাধীন জানগ্রামের দুলা মিয়ার ছেলে।

৩। ভুক্তভোগী ঐ কৃষকের ভাইয়ের দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর গ্রামের কৃষক মফিজার রহমানের জমিতে বিএডিসির গভীর নলকূপ বসানো আছে। ইরি মৌসুমের সেচ দেওয়া শেষ হওয়ায় প্রতিদিনের মতো রাতে নিজের সেচঘরে বিএডিসি’র সেচ ট্রান্সফর্মার পাহারা দিতেন। গত ৭ মে, ২০২৬ সকালে ভিকটিমের প্রতিবেশী শহিদুল ইসলাম মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমের পরিবারকে ট্রান্সফর্মার চুরির বিষয়টি জানায়। ভিকটিমের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে সেচঘরের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান এবং ওই সেচঘর থেকে কৃষক মফিজারের হাত পা বাঁধা রক্তাক্ত ও নিথর মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা সেচ পাম্পের ট্রান্সফর্মার চুরি করার সময় কৃষক মফিজার রহমান বাধা দিলে তাকে হত্যা করে ট্রান্সফর্মার চুরি করে পালিয়ে যায়।

৪। এ ঘটনায় থানায় নিহত কৃষক মফিজার রহমানের ভাই মনুয়ার হোসেন গত ৭ মে, ২০২৬ তারিখ রংপুরের পীরগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

৫। মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায়, সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এবং সিপিএসসি, র‌্যাব-১২, বগুড়া এর একটি যৌথ আভিযানিক দল ১২ মে, ২০২৬ তারিখ রাত ০৭.২০ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন বুড়িগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার পীরগঞ্জ থানার কৃষককে হত্যা করে ট্রান্সফর্মার চুরির মামলায় তদন্তে প্রাপ্ত আসামি মোঃ রশিদ মিয়া (৪২), পিতা- দুলা মিয়া, মাতা- মোছাঃ রশিদা বিবি, সাং- জানগ্রাম, থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়া’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

৬। গ্রেফতারকৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র‌্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

*রংপুরে ট্রান্সফরমার চুরির সময় কৃষককে নির্মমভাবে হত্যার ঘটনায় একজনকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাবl

আপডেট সময় : ০৭:৫৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬