ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাটারায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, ১৬ জনের নাম উল্লেখসহ আসামি কৃষি শিক্ষায় সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে বাকৃবির চুক্তি ময়মনসিংহে দশম শ্রেনীর শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড *দিনাজপুরের বিরলে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এবারের বাজেট নারী ও শিশু-বান্ধব ঘোষণায় কেরানীগঞ্জে নারীদের আনন্দ মিছিলে নেতৃত্ব দিয়েছেন পোশাক পল্লী সমিতির সভাপতি হাজী আনোয়ারায় হোসেন। এইচএসসি পরীক্ষার ৪ ঘণ্টা আগে ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু জমির বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও মোবাইলসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার

রক্ষণাবেক্ষণের অভাবে বিলীন ময়মনসিংহের ট্রাফিক সিগনাল, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পদক্ষেপের দাবি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০২:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 68
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:
রক্ষণাবেক্ষণের অভাবে বিলীনের পথে ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়কে স্থাপিত ট্রাফিক সিগনাল লাইট। এক সময় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে আধুনিক এই ব্যবস্থাপনা চালু করা হলেও বর্তমানে তা প্রায় অকার্যকর হয়ে পড়েছে। নজরদারির অভাবে খুঁটি, বৈদ্যুতিক তার ও লাইট চুরি হয়ে যাচ্ছে চোখের সামনেই তবুও কার্যকর পদক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
জানা যায়, ১৯৯২ সালে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক সিগনাল লাইট স্থাপন করা হয়। তবে স্থাপনের পর থেকেই বেশিরভাগ সিগনাল কার্যকরভাবে চালু হয়নি। ফলে আধুনিক ট্রাফিক ব্যবস্থার পরিবর্তে এখনো যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে ট্রাফিক পুলিশের হাতের ইশারায়।
শহরের ব্রিজের মোড়, গাঙ্গিনারপাড়, তাজমহল, নতুনবাজার, চরপাড়া ও টাউন হল মোড়সহ বিভিন্ন স্থানে এখনো ভাঙা ও অচল সিগনাল লাইটের অস্তিত্ব দেখা যায়। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এসব স্থাপনা থেকে খুঁটি, ক্যাবল ও লাইট চুরি হয়ে গেছে। কোথাও কোথাও এসব সিগনাল কাঠামো পাখির আবাসস্থলে পরিণত হয়েছে, কিন্তু নগরবাসীর জন্য সড়ক এখনো নিরাপদ হয়ে ওঠেনি।
নগরবাসী ও চালকদের অভিযোগ, কার্যকর ট্রাফিক সিগনাল না থাকায় শহরে যানজট ও দুর্ঘটনা বাড়ছে। তারা রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংগের সভাপতি ইমতিয়াজ আহমেদ তানসেন বলেন, উন্নত ট্রাফিক ব্যবস্থার পরিবর্তে অব্যবস্থাপনা ও অবহেলার কারণে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।
এ বিষয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন-এর প্রশাসক রুকুনোজ্জামান রোকন জানান, নগরবাসী ও চালকদের ট্রাফিক সিগনাল ব্যবহারে সচেতন করতে কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়া হবে এবং ধীরে ধীরে সিগনাল লাইট পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে।
বর্তমানে যানজট নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন সড়কে প্রায় ১২০ জন ট্রাফিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তবে সংশ্লিষ্টরা মনে করছেন, আধুনিক সিগনাল ব্যবস্থা পুনরায় চালু না হলে স্থায়ীভাবে যানজট নিরসন সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রক্ষণাবেক্ষণের অভাবে বিলীন ময়মনসিংহের ট্রাফিক সিগনাল, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পদক্ষেপের দাবি

আপডেট সময় : ০৯:০২:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬