রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ ।
- আপডেট সময় : ০১:৩০:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / 118
রাজধানীর গোড়ান বনশ্রীতে বসবাসকারীদের ভোগান্তির যেন অন্তনেই। বিশেষ করে দক্ষিণ ও পূর্ব গোড়ানসহ বনশ্রীতে নির্মাণাধীন ভবনগুলো রাজউকের নিয়ম-নীতির তোয়াক্কা না করে নিজ ইচ্ছেমত ভবন নির্মান করায় ভোগান্তির যেন দ্বিগুণ রুপ ধারন করেছে । আর এই ভোগান্তির দ্বিগুণ হওয়ার রুপকার হিসেবে উক্ত এলাকার বতর্মান ইমারত পরিদর্শক সুব্রত কর্মকারকে দায়ী করছেন এলাকাবাসী।
প্রাপ্ত অভিযোগের সূত্রানুযায়ী, দক্ষিণ ও পূর্ব গোড়ানসহ বনশ্রীতে ইমারত পরিদর্শক সুব্রত কর্মকার দায়িত্বে আসার পর থেকে নির্মাণাধীন ভবনগুলোর কাঠামোর ধরন যেন পাল্টে গেছে, অর্থাৎ ভবন মালিকগন নিজের ইচ্ছেমত ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। নকশা বর্হিভুত ভবন নির্মানে সার্বিক সহযোগিতায় উক্ত এলাকাগুলোর বতর্মান ইমারত পরিদর্শক সুব্রত কর্মকারকে অভিযুক্ত আখ্যায়িত করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর মতে, বারবার অভিযোগ করার পরও নিয়মের কোন তোয়াক্কা করছে না সুব্রত।উক্ত এলাকার ইমারত পরিদর্শক সুব্রত কর্মকার মাঝে মাঝে ভবন পরির্দশনে এসে কিছু সময় অবস্থান করে হাসি মুখে ভবন ত্যাগ করেন।
হাসিমুখে ভবন ত্যাগের রহস্যের বিস্তারিত পরবর্তী পর্বে আসছে।



















