ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

রাজধানীতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতারX

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / 114
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বিভিন্ন জায়গায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৮এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহের আলম মুরাদ (৬০), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ৫০ নং ওয়ার্ডের সভাপতি মো. আরিফ হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াত (৫০), নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখার সহ-সভাপতি বাপ্পি রায়হান, ঢাকা মহানগরীর ২০ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শাহাবুদ্দিন (৫০) ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের ভাতিজা এবং মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান।

ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে মো. শাহের আলম মুরাদকে গ্রেফতার করে ডিবির একটি টিম। ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে বাপ্পি রায়হানকে এবং অপর এক অভিযানে মো. আরিফ হোসেনকে গ্রেফতার করে।

ডিবির মতিঝিল বিভাগের একটি টিম খিলগাঁও এলাকা থেকে মো. শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করে। একই দিন ডিবি সাইবারের একটি টিম রাজধানীর শান্তিনগর এলাকা থেকে মো. শাহাবুদ্দিনকে এবং তেজগাঁও এলাকার একটি বাসা থেকে ডিবির অপর একটি টিম পৃথক অভিযান চালিয়ে অ্যাডভোকেট আনিসুর রহমানকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজধানীতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতারX

রাজধানীতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতা গ্রেফতারX

আপডেট সময় : ১১:০২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫