রাজধানীর মুগদা মানিকনগর নতুন রাস্তা এলাকার একটি বাসায় শ্রাবন্তী আফরিন পায়েল (২১)নামে এক নারীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
- আপডেট সময় : ০৩:৫৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
- / 163
মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি)সকালে দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন জানান,আমরা খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি নিহত পায়েল বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল এই কারণে তার নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের গ্রামের বাড়ি,কুমিল্লা জেলা তিতাস থানার চর কুমারিয়া গ্রামের মোঃ আমির হোসেন চৌধুরী সন্তান। বর্তমানে মুগদার মানিকনগর নতুন রাস্তা ৬০/৩/এ নম্বর বাসায় স্বামী আষাঢ়ের সঙ্গে থাকতেন।নিহত এক ছেলের জননী ছিলেন।এসআই ০১৭১০-৫০৬৪৫৭


















