রাজধানী মিরপুর দিয়াবাড়ি সিটি কলোনী এলাকায় পূর্ব শত্রুতা জেরে মোঃমিলন(২২) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৬:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / 133
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত দশটার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা রাত বারোটার দিকে ঘোষণা মৃত করে।
নিহতের বন্ধু শাওন জানান,নিহত মিলন মিরপুর দিয়াবাড়ি এলাকা মিতালী গার্মেন্টস নামের একটি প্রতিষ্ঠানের পোশাক শ্রমিক। গতকাল রাতে আমাদের তিন ছোট ভাই মিরপুর সিটি কলোনি এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই কলোনির কয়েকটা বকাটে ছেলে মিলে ঐ তিনজকে মারপিট করে তাদের কাছে থাকা মোবাইল ছিনিয়ে নেয়।পরে এই বিষয় নিয়ে আমরা ১০/১২ জন যাই বিষয়টা মিউচুয়াল করার জন্য। পরে এই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এই যে নিয়ে সূর্যসহ আরো কয়েকজন আমাদের উপরে দেশীয়অস্ত্র নিয়ে হামলা চালায় এতে মিলনসহ আরো দুই তিন জন আহত হয় পরে তাদেরকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে মিলনকে চিকিৎসক মৃত ঘোষণা করে এই বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরো জানান নিহতের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানায় এলাকার আনারুল এর সন্তান বর্তমানে মিরপুর-১ দিয়াবাড়ি এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।নিহতের একটি তিন মাসের বাচ্চা রয়েছে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এই বিষয়ে সুজন নামে আরেকটি ছেলে গুরুতর আহত হয়েছে।


















