রাজধানী হাজারীবাগে বাড্ডানগর এলাকায় সুমাইয়া আক্তার সুমি(২৭) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।
- আপডেট সময় : ০৬:২৮:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / 134
বুধবার(২৯ জানুয়ারি) সকাল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল আটটার দিকে মৃত ঘোষণা করে।
নিহতে চাচা মোঃসুমন জানান,আমরা ভোরে দিকে নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পাই পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।কি কারনে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বিষয়টি আমরা সঠিক করে বলতে পারব না।
তিনি আরো জানান,আমার ভাতিজির বাসা হাজারীবাগের বাড্ডা নগর এলাকার ৩৮ নং বাসার মোহাম্মদ আলী হোসেনের কন্যা স্বামী জুবায়ের হোসেন (সোহাগ)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। বাহক সুমন
০১৬৭৭-৩৭৭১০১


















