শাহিনুর ইসলাম সাগর
রাজপথের এক সাহসী সৈনিক
- আপডেট সময় : ০১:৪৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- / 151
শাহিনুর ইসলাম সাগর—ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এলাকায় তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, বরং একজন সাহসী, আদর্শবান তরুণ হিসেবেই বেশি পরিচিত। রাজপথে তাঁর উপস্থিতি সবসময় স্পষ্ট, সবসময় দৃঢ়। ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান সংগ্রামে গত ১৭ বছর ধরে তিনি নিজেকে নিঃস্বার্থভাবে সম্পৃক্ত রেখেছেন। এই দীর্ঘ সময়ে বহুবার তাকে জেল, গুম আর হামলার শিকার হতে হয়েছে, তবুও এক মুহূর্তের জন্য থেমে যাননি।
২০০৮ সালের পর থেকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বারবার কারাবরণ করতে হয়েছে তাঁকে। এমনকি ২০১৫ সালে ১৪ দিন গুম করে রাখা হয়েছিল সাগরকে—একটি নির্মম, ভয়ঙ্কর অভিজ্ঞতা যা সহজে ভুলে যাওয়ার নয়। আওয়ামী সন্ত্রাসীদের হাতে বারবার হামলার শিকার হয়েছেন, অথচ তার মনোবল ভাঙেনি। জামিন পেলেও রাজনৈতিক হয়রানির ভয়ে কাটাতে হয়েছে ফেরারি জীবন। তবুও থামেননি। সাহসের সঙ্গে রাজপথে থেকেছেন, ছিলেন ছাত্র-জনতার পাশে।
গত ৩০ জুলাই যখন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে রাজপথে নামেন, সাগর ছিলেন তাঁদের সঙ্গেই। সেই আন্দোলনের সময় পুলিশ তাকে গ্রেফতার করে, চলে শারীরিক ও মানসিক নির্যাতন। কিন্তু এসব প্রতিকূলতাও তাকে দমাতে পারেনি। তিনি আজও গণতন্ত্র ও অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয়।
শুধু রাজনীতি নয়, সামাজিক কাজেও শাহিনুর ইসলাম সাগরের ভূমিকা অনস্বীকার্য। এলাকার যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, গরিবদের পাশে দাঁড়ানো, শীতবস্ত্র বিতরণ, ঈদে খাবার ও কাপড় বিতরণ, বর্ষায় বৃক্ষরোপণ—এসব কাজ তিনি নিয়মিত করে থাকেন। মানুষের জন্য কাজ করাই যেন তার প্রকৃত রাজনীতি।
শাহিনুর ইসলাম সাগর বিশ্বাস করেন, “রাজনীতি মানে শুধু বক্তৃতা নয়, কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া।”
এমন একজন তরুণ নেতা, যিনি জীবনের ঝুঁকি নিয়েও রাজপথে থেকেছেন, মানুষের পাশে থেকেছেন—তিনি নিঃসন্দেহে একজন সত্যিকারের ছাত্রনেতা, একজন নির্ভীক মানুষ।










