ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুল্লা ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজায়নের অঙ্গীকার ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় ভাই, ত্রিশালে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নীলক্ষেতে ‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার কমলগঞ্জে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ। মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫ বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন ‘আর অনলাইনে আসা হবে না’ পোস্টের পরদিন খালে মিলল গার্মেন্টস কর্মীর মরদেহ

রাজশাহীর মোহনপুরে জমি দখলের অভিযোগ পুনরুদ্ধারের জন্য জেলা প্রশাসক স্মারকলিপি

মোঃ ফয়সাল হোসেন, রাজশাহী:-
  • আপডেট সময় : ১০:৪১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 91
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর মোহনপুর উপজেলা এক প্রধান শিক্ষক সাকের আলী(৪৯) এর বিরুদ্ধে, গরিব-দুঃখী অসহায় দিনমজুর আব্দুর রাজ্জাক(৫৮) এর
জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক তার জমি পুনরুদ্ধারের জন্য প্রধান শিক্ষক সাকের আলীর নাম উল্লেখ করে জেলা প্রশাসক ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারসহ, বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন। সাকের আলী উপজেলার কোটালীপাড়া ফতেপুর গ্রামের মৃত হোসেন আলী মন্ডলের ছেলে, তার বিরুদ্ধে অভিযোগে আব্দুর রাজ্জাক উল্লেখ করেছেন, সাকের আলী বিগত আওয়ামী লীগ সরকারের আমলে
গুন্ডা বাহিনী নিয়ে আমার ৭. ৫০ শতক জমিতে ( পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪. ৫০ শতক এবং ক্রয় সূত্রে. ০৩ শতক) এর কলা গাছ কেটে ০৬/০৩//২০২৩ তারিখে বিকাল আনুমানিক ৪. ০০ টার সময় জমিটি জবর দখল করে নেয় এবং জোরপূর্বক ইটের প্রাচীর দিয়ে দেয়। আব্দুর রাজ্জাক একই গ্রামের মৃত হোসেন মন্ডলের ছেলে, ইটের প্রাচীর তৈরি সময় বাধা দিতে গেলে তার গুন্ডাবাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি সহ আমাকে ও আমার ছেলেকে ধাওয়া করে। এরপরে আমরা প্রাণের ভয়ে জমিতে আর যাইনি। এ বিষয়ে স্থানীয় গণমান্যদের নিয়ে অনেক দেন দরবার করে ফায়সালা না হাওয়ায় থানায় অভিযোগ করি। সেখানেও কোন সমাধান পাইনি। ৫ই আগস্টের পরে আবারো জুলাই পরবর্তী নেতাদের সাথে তাল মিলিয়ে চলছে,আমি গরীব অসহায় দিনমজুর হওয়ায় আমার কাজ হতে দিচ্ছে না। উপায়াস্ত না দেখে অবশেষে,এ ঘটনার প্রতিকার চেয়ে গত ০৬/০৭/২০২৬ তারিখে আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ পত্র দাখিল করেছেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক সাকের আলীর কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আব্দুর রাজ্জাক আমার ভাই,আমার নামে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছে তো কি হয়েছে,আমি তাকে জমির পরিবর্তে জমি দিয়েছি।সে জমি বিক্রি করতে পারছে না তাই আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমি স্কুল ম্যানেজিং কমিটিকে বলেছি তার জমির ব্যবস্থা করে দেব। , এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন,মামলার সুষ্ঠু তদন্ত জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজশাহীর মোহনপুরে জমি দখলের অভিযোগ পুনরুদ্ধারের জন্য জেলা প্রশাসক স্মারকলিপি

আপডেট সময় : ১০:৪১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬