ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সংগীতের কথা ও সুর মানুষের হৃদয় ছুয়ে প্রশান্তি নিয়ে আসে এডভোকেট এম এ হান্নান খান মাঠে যারা আজ দৌড়াচ্ছে, তারাই একদিন দেশকে এগিয়ে নিয়ে যাবে-এডভোকেট এম.এ হান্নান খান বাকৃবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের ২৮তম বুনিয়াদী প্রশিক্ষণ ময়মনসিংহে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অঙ্গীকার ভঙ্গ করেছে সরকার, অধিকার আদায়ে ছাড় নয়: জামায়াত আমীর কুষ্টিয়ায় পীরের আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ, কথিত পীর নিহত মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২ : রোড সেফটি ফাউন্ডেশন ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের, আহত ৪

লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন।

এসএম উজ্জ্বল হোসেনঃ
  • আপডেট সময় : ১১:৪৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / 17
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর অভিজাত এলাকা গুলশান নিকেতনের ৪নং রোডের বি-ব্লকের ৮৭-৮৯ নম্বর বাড়ির ৩য় তলায় মনোরম পরিবেশে আধুনিক সাজসজ্জায় সজ্জিত ‘লগআউট’ নির্মাতা প্রতিষ্ঠানের নতুন স্টুডিওর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানের কর্ণধার মেহেদী হাসান মুকুল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত পরিচালক, প্রডিউসার, সাংবাদিক এবং ক্যামেরার অন্তরালে কাজ করা সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। এছাড়া তিনি সকলের কাছে প্রতিষ্ঠানের সফলতার জন্য দোয়া কামনা করেন।

উল্লেখ্য, ‘লগআউট’ নির্মাতা প্রতিষ্ঠান গত ৭ বছর ধরে সুনামের সাথে নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন, টিভিসি এবং রাষ্ট্রীয় ডকুমেন্টারি নির্মাণ করে আসছেন। তাদের নির্মিত অধিকাংশ নাটকই দর্শকপ্রিয়তা অর্জন করেছে। তন্মধ্যে উল্লেখযোগ্য নাটক চিলে কোটার প্রেম, অবশেষে প্রেম, চিলে কোটার চিরকুট, বিয়ে হবে, নষ্ট ফুল, বলেনি ভালোবাসি, বোকা ডেলিভারি বয় এবং টেলিফিল্ম অদৃশ্য ভালোবাসা।
এসব প্রযোজনায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান, তৌসিফ, জোবান, রিয়াজ, অপূর্ব, আলভি, স্যামল মাওলা, আফরান নিশো, সজল, চাষী আলম, ইরফান সাজ্জাদ, আ খ ম হাসান, মারজুক রাসেল, পাভেল, নিরবসহ অনেকে। নায়িকাদের মধ্যে রয়েছেন মেহজাবিন, নাদিয়া মিম, পারসা ইভানা, নাবিলা ইসলাম, শবনম ফারিয়া, মৌসুমী হামিদ, জারা মিতু, আজমিরী আশা, উর্মিলা শ্রাবন্তী কর, নুসরাত তিশাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রডিউসার আমিনুল বাবু, পরিচালক নাজমুল হুদা নাজিম, অভিনেতা আকাশ রঞ্জন, হারুনুর রশিদ বান্টি, জুলফিকার চঞ্চল, রিফাত আব্দুল্লাহ আজমি, আলমগীর কবির, ক্যামেরাম্যান খলিল শেখ এবং মেকআপ শিল্পী মানিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান তপু, রাজনৈতিক ব্যক্তিত্ব মকবুল হোসেন সহ আরও অনেক গুণীজন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার ও পরিচালক মেহেদী হাসান মুকুল, এক্সিকিউটিভ প্রডিউসার এস এম উজ্জ্বল হোসেন এবং লাইন প্রডিউসার মাহমুদ খাঁন রিকন।

অবশেষে দোয়া,আলোচনা এবং অতিথিদের আপ্যায়নের মধ্যে দিয়ে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লগআউট নির্মাতা প্রতিষ্ঠানের স্টুডিও অফিসের আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন।

আপডেট সময় : ১১:৪৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬