ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাটারায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা, ১৬ জনের নাম উল্লেখসহ আসামি কৃষি শিক্ষায় সহযোগিতা জোরদারে চীনের সঙ্গে বাকৃবির চুক্তি ময়মনসিংহে দশম শ্রেনীর শিক্ষার্থী আকাশ হত্যা মামলায় দুইজনের মৃত্যুদন্ড *দিনাজপুরের বিরলে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে জামালপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এবারের বাজেট নারী ও শিশু-বান্ধব ঘোষণায় কেরানীগঞ্জে নারীদের আনন্দ মিছিলে নেতৃত্ব দিয়েছেন পোশাক পল্লী সমিতির সভাপতি হাজী আনোয়ারায় হোসেন। এইচএসসি পরীক্ষার ৪ ঘণ্টা আগে ছাদ থেকে পড়ে পরীক্ষার্থীর মৃত্যু জমির বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে তাহিরপুরে সাংবাদিক আলম সাব্বিরকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। মোস্তাকের মায়ের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে পিস্তল ও মোবাইলসহ অস্ত্র মামলার আসামি গ্রেফতার

লন্ডনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
  • / 82
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লন্ডনের ঐতিহাসিক জেনেসিস সিনেমা হলে আগামী ১৭ মে থেকে শুরু হতে যাচ্ছে ২৭তম রেইনবো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে সপ্তাহব্যাপী এই উৎসব চলবে ২৩ মে পর্যন্ত। এবারের আসরে বাংলাদেশ, ভারত, দক্ষিণ কোরিয়া, রাশিয়া ও ইরানসহ বিশ্বের ১০টি দেশের ৪০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

জানা গেছে, উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘আগন্তুক’। ১৭ মে দুপুর ১২টায় এই সিনেমার প্রদর্শনীর মাধ্যমে পর্দা উঠবে উৎসবের।

এবারের উৎসবে বাংলাদেশের সিনেমার জয়জয়কার দেখা যাচ্ছে। উৎসবের তালিকায় থাকা বাংলাদেশি চলচ্চিত্রগুলোর মধ্যে আরও রয়েছে ‘নয়া মানুষ’, ‘উড়াল’, ‘নয়া নোট’, ‘দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল’ এবং ‘পাথর হওয়ার গল্প’।

উৎসবে বাংলাদেশের সিনেমার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের বেশ কিছু প্রশংসিত সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে— ইরানের ‘দে লাভড মি’, রাশিয়ার ‘দ্য মিস্ট্রি অফ ব্ল্যাক হ্যান্ড’, ভারতের ‘যত কাণ্ড কলকাতাতেই’ ও ‘গৃহ প্রবেশ’, চীনের ‘দ্য শোর অফ লাইফ’ এবং দক্ষিণ কোরিয়ার ‘ড্রেইনড বাই ড্রিম’।

অন্যদিকে, ২৩ মে সন্ধ্যা ৬টায় ভারতের চলচ্চিত্র ‘স্বার্থপর’ প্রদর্শনের মাধ্যমে সমাপ্তি ঘটবে এই জাঁকজমকপূর্ণ আয়োজনের। সমাপনী অনুষ্ঠান ছাড়া জেনেসিস সিনেমা হলের বাকি সকল প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

লন্ডনের চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা

আপডেট সময় : ০৭:২৯:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬