শায়েস্তাগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 133
হবিগঞ্জ প্রতিনিধি
বুধবার (১৮ মার্চ) শায়েস্তাগঞ্জ মডেল প্রেসক্লাব এর উদ্যোগে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
প্রেসক্লাবে সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুনের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সেক্রেটারি শেখ সৈয়দুর রহমান সাইদুরের উপস্থাপনায়, পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক রুহুল আমিন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরির সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সৈয়দ গিয়াস উদ্দিন, প্রেসিডেন্ট এপেক্স ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল,
বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক হামিদুল হক বুলবুল
সেক্রেটারি শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাব।
সিনিয়র সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর,
সভাপতি শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেস ক্লাব,
সাবেক মেম্বার নজরুল ইসলাম হীরা,
এতে আরো বক্তব্য রাখেন সাংবাদিক আজিজুর রহমান আজিজ, সহ সেক্রেটারি শায়েস্তাগঞ্জ মডেল প্রেস ক্লাব
সাংবাদিক মাহফুজুর রহমান এনাম, প্রচার সম্পাদক শায়েস্তাগঞ্জ মডেল প্রেসক্লাব।
সাংবাদিক রুহুল আমিন, মাওলানা আব্দুল কাদির সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব শায়েস্তাগঞ্জ উপজেলা ।
এছাড়া ও আরো গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
পরে মুসলিম উম্মার শান্তি কামনায় এবং মুর্দাগনের মাগফিরাত কামনা করা হয়।



















