ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

শাহবাগে বিক্ষোভ, রাস্তাঘাট বন্ধ — ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 132
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড়ে চলছে টানা বিক্ষোভ। এর কারণে শাহবাগের সব রাস্তা বন্ধ থাকায় রাজধানীর বিভিন্ন দিকের গাড়ি চলাচল পুরোপুরি থেমে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার (১০ মে) দুপুরে শাহবাগ এলাকায় ঘুরে দেখা গেছে, জাতীয় জাদুঘরের সামনের রাস্তা, শাহবাগ থানা সংলগ্ন সড়ক, বাংলামোটর, আজিজ সুপার মার্কেট আর মৎস্যভবনের দিকে যাওয়ার সব পথ বন্ধ। এতে করে অফিসযাত্রী, রোগী, শিক্ষার্থী — সব শ্রেণির মানুষ বিপাকে পড়েছেন। গাড়ি নিয়ে কেউ এসব রাস্তায় ঢুকতে পারছেন না, অনেকে রীতিমতো ক্ষোভ ঝাড়ছেন।

বাইক চালক আতিয়ার রহমান বললেন, “পল্টন থেকে মিরপুর যাবো ভাবছিলাম ঢাকা ইউনিভার্সিটির ভেতর দিয়ে। কিন্তু এখানে এসে দেখি রাস্তা বন্ধ। আগে জানলে তো এই পথে আসতাম না। এখন অনেক ঘুরে যেতে হবে। সরকার চাইলে তো দাবি মেনে নিতে পারে, আন্দোলনও অন্য কোথাও করতে পারে। আমাদের এই ভোগান্তিটা তাহলে হতো না।”

আরেক মোটরসাইকেল চালক ইকরামুল বলেন, “প্রতিদিন কোনো না কোনো রাস্তা বন্ধ থাকে। এমন চলতে থাকলে রীতিমতো ঘোষণা দেওয়া দরকার— আজ এই রাস্তা বন্ধ, কাল ওই রাস্তা। ভোগান্তিটা কিন্তু শুধু আমাদেরই, সাধারণ মানুষের।”

জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল থেকে ছাত্র-জনতা মিলে শাহবাগে সড়ক অবরোধ করে এই আন্দোলন শুরু করেছেন। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের পাশে আয়োজিত সমাবেশ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত এই আন্দোলন চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শাহবাগে বিক্ষোভ, রাস্তাঘাট বন্ধ — ভোগান্তিতে সাধারণ মানুষ

আপডেট সময় : ০৮:১৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫