ঢাকা ১০:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

শিক্ষার্থী-সাংবাদিকের ওপর হামলা, ছাত্রলীগসহ ১৭৮ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 136
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যে বিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীসহ সাংবাদিকদের ওপর নির্মম হামলার অভিযোগে ১৭৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। 
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুর আলম সিদ্দিকী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয় গত ১৪ থেকে ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীসহ সাংবাদিকদের ওপর নির্মম ও পৈশাচিক হামলা চালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। সিসি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন শিক্ষার্থীদের ধারণ করা ভিডিও ফুটেজ থেকে সেই হামলার সাথে জড়িত ১৭৮ জনকে শনাক্ত করা হয়। যাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরনের দৃশ্যমান পদক্ষেপ নেয় নি। তাই সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে।

এব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন মোহাম্মদ জব্বার বলেন, গত ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাংবাদিক ও সাধারণ মানুষের ওপর নির্মম এবং পৈশাচিক হামলা চালায় সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। ৫ আগস্ট পরবর্তী সময়ে সাধারণ শিক্ষার্থীদের একটি দাবি ছিল যে, নিষিদ্ধ ছাত্রলীগের যারা ওই সমস্ত হামলায় সরাসরি জড়িত ছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনের কাঠগড়ায় দাঁড় করানো। আমাদের বিশ্বাস ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে ছাত্রলীগের বিচার নিশ্চিত করার জন্য মামলা দায়ের করবেন। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন নাম মাত্র কিছু তদন্ত কমিটি গঠন  করেছে। কিন্তু দৃশ্যমান কোন কিছু আমরা দেখি নি। সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ১৪ থেকে ১৭ জুলাই যে হামলা চালানো হয়েছিল, সেই হামলায় সরাসরি জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় জাহাঙ্গীরনগর শাখা ছাত্রদলের নেত্রীবৃন্দ একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় ১৭৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০০/৪০০ কে আসামি করা হয়েছে। আমরা আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত সকলকে এবং এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে  আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবে। সাধারণ শিক্ষার্থীদের যে প্রাণের দাবি নিষিদ্ধ ছাত্রলীগের বিচার নিশ্চিত করা।

এব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) নুর আলম সিদ্দিকী বলেন, বৈষম্য বিরোধী ছাত-জনতার আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলার অভিযোগে ১৭৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিক্ষার্থী-সাংবাদিকের ওপর হামলা, ছাত্রলীগসহ ১৭৮ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০২:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫