ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উখিয়ায় সমাজসেবকের বাড়িতে হামলা-ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ মোবাইল হ্যাক করে ৩ লাখ টাকা আত্মসাৎ: ময়মনসিংহে র‌্যাবের হাতে গ্রেফতার ১ শেরপুরের গজনী এলাকায় বিজিবির অভিযান: ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ, ৫ পাচারকারী পলাতক কেরানীগঞ্জে বোমা খোকনএক ব্যক্তির বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততা ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ, তদন্তের দাবি। দিঘারকান্দা সিএনজি পাম্পে সাংবাদিকদের ওপর হামলার চেষ্টা, নানা অনিয়মের অভিযোগ নেত্রকোনায় সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় সভা আইজিপি পরিচয়ে ওসিকে ফোন করলেন যুবক মাছের ঘেরে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী ডিবি ও কোতোয়ালী থানার যৌথ অভিযানে ময়মনসিংহে ৮ ছিনতাইকারী গ্রেফতার

শেরপুরের ইফতারিতে জনপ্রিয় ঐতিহ্যবাহী ‘মাষকলাইয়ের আমিত্তি’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / 117
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের রোজাদারদের ইফতারি তালিকায় ‘মাষকলাইয়ের আমিত্তি’ এক বিশেষ স্থান দখল করে আছে। জেলার প্রসিদ্ধ মিষ্টির মধ্যে অন্যতম এই মিষ্টি স্বাভাবিক সময়ের তুলনায় রমজানে কয়েক গুণ বেশি জনপ্রিয় হয়ে ওঠে। ইফতারি কিনতে শহরের ঘোষপট্টির মিষ্টির দোকানগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

মূলত মাষকলাই ও আতপ চালের গুঁড়া দিয়ে তৈরি হয় এই ঐতিহ্যবাহী আমিত্তি। মুন্সিবাজার ঘোষপট্টির কারিগররা জানান, প্রথমে কাঁচা মাষকলাইয়ের ডাল ভিজিয়ে রেখে ভালোভাবে গুঁড়া করা হয়। এরপর তাতে নির্দিষ্ট পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে ব্যাটার তৈরি করা হয়। এই ব্যাটার দিয়ে কাঁচা আমিত্তির আকৃতি দিয়ে তেলে ভেজে নেওয়া হয়। পরে ভাজা আমিত্তিগুলো চিনির শিরায় কিছুক্ষণ ভিজিয়ে রেখে বিক্রির জন্য প্রস্তুত করা হয়।

স্থানীয় ব্যবসায়ীদের মতে, প্রায় ১৫০ বছর ধরে শেরপুরে এই মাষকলাইয়ের আমিত্তি তৈরি ও বিক্রি হয়ে আসছে। বর্তমানে দুর্গাচরণ মিষ্টান্ন ভান্ডার, রাজবল্লভ মিষ্টান্ন ভান্ডার, নন্দ গোপাল মিষ্টান্ন ভান্ডার, প্রেমানন্দ গ্র্যান্ড সন্স, শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারসহ বিভিন্ন দোকানে এই মিষ্টি প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। রমজান মাসে প্রতিদিন গড়ে প্রায় ৪০০ কেজি আমিত্তি বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা।

ক্রেতারা বলছেন, মাষকলাইয়ের আমিত্তি অত্যন্ত সুস্বাদু এবং ইফতারে এটি বাড়তি আনন্দ যোগ করে। তাই প্রতিদিনের ইফতারে অন্যান্য খাবারের সঙ্গে এই ঐতিহ্যবাহী মিষ্টির কদর ব্যাপকভাবে বেড়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরের ইফতারিতে জনপ্রিয় ঐতিহ্যবাহী ‘মাষকলাইয়ের আমিত্তি’

আপডেট সময় : ০৮:৫১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫