ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ২

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / 18
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:
মাদক চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি ইজিবাইকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বুধবার (১৭ জুন ২০২৬) উপজেলার চায়নামোড় এলাকায় বিজিবির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন—নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও গ্রামের মৃত জায়েদ আলীর ছেলে মো. দুলাল মিয়া (৪৭) এবং একই গ্রামের মো. ইব্রাহিমের ছেলে মো. খোকন (৩০)।
বিজিবি সূত্র জানায়, আটক করার সময় তাদের কাছ থেকে ৪৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং চোরাচালানে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৩৭ হাজার ৪০০ টাকা।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ইয়াবা চোরাচালানের অভিযোগে শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার রাখতে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ২

আপডেট সময় : ০৪:৪৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬