ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

শেরপুরে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

কাকন সরকার শেরপুর :
  • আপডেট সময় : ০৪:১৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • / 98
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে দলীয় নেতা-কর্মীদের আন্তরিক ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হয়েছেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

শুক্রবার বিকেলে শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নে শেরপুর-জামালপুর ব্রিজে বিএনপি ও অঙ্গ  সংগঠনের নেতা-কর্মীরা ওই অভ্যর্থনা জানান। এদিকে তার আগমনকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুন ও ফুল নিয়ে সদরের চরপক্ষীমারী ইউনিয়নে শেরপুর-জামালপুর ব্রিজে সমবেত হন।

পরে সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন তারা। এসময় নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে এমপি প্রিয়াঙ্কা বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের এই ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। শেরপুরের জনগণের উন্নয়ন ও এলাকার অগ্রগতির জন্য আমি সবসময় কাজ করে যাব।

তিনি আরও বলেন, দলকে সুসংগঠিত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং বিএনপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন পেয়ে নির্বাচন করেন।
সে সময় দলীয় বিদ্রোহী প্রার্থী থাকায় তিনি পরাজিত হন এরপর গত ২০ এপ্রিল শেরপুরের জন্য জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন প্রিয়াঙ্কা।
ওইদিন ঢাকার নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়।
সর্বশেষ ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেন গত ৩ মে রাতে।
ওইদিন জাতীয় সংসদ ভবনে সংরক্ষিত আসনের নবনির্বাচিত আরো ৪৯ জন এমপি’কে শপথ বাক্য পাঠ করানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

আপডেট সময় : ০৪:১৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬