ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে নকলায় বাসের ধাক্কায় শিশু নিহত, মা-বোন-ভাই আহত

(কাকন সরকার) শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / 56
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা নাজিফ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ওই শিশুর মাসহ চারজন। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরের দিকে উপজেলার কুর্শা বাইপাস মোড় এলাকায় ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন নাজিফের মা সুমি আক্তার (৩৭), ভাই নাহিদ (৮) ও বোন নওশিন (১৫) এবং অটোরিকশাচালক (৪৮)। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সুমি আক্তার ও নাহিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নওশিন ও অটোরিকশাচালককে (নাম জানা যায়নি) নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত নাজিফের বাড়ি জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকায়। তার পিতার নাম নজরুল ইসলাম। নজরুল ময়মনসিংহের তারাকান্দা থানায় পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে নজরুলের স্ত্রী-সন্তানেরা ময়মনসিংহ থেকে সিএনজিচালিত অটোরিকশা করে জামালপুর গ্রামের বাড়িতে যাচ্ছিল। কুর্শা বাইপাস মোড় এলাকায় শেরপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আরেকটি যাত্রীবাহী বাসকে ওভারটেক (অতিক্রম) করতে গিয়ে যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা নাজিফ ঘটনাস্থলেই মারা যায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করা হয়েছে। আহত ব্যক্তিদের দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুরে নকলায় বাসের ধাক্কায় শিশু নিহত, মা-বোন-ভাই আহত

আপডেট সময় : ০৪:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬