ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে জনাব এ, কে, এম জহিরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • / 36
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।

রবিবার (২৬ এপ্রিল) বেলা ১২ ঘটিকায় নবাগত পুলিশ সুপার মহোদয় দায়িত্বভার গ্রহণের পূর্বে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা।

অতঃপর নবাগত পুলিশ সুপার মহোদয় উপস্থিত জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় করেন।

পরবর্তীতে বিদায়ী সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম মহোদয় নবাগত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান ও আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত পুলিশ সুপারের নিকট স্বীয় দায়িত্বভার হস্তান্তর সম্পন্ন করেন।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মিজানুর রহমান ভূঁয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব সরকার ফরহাদ আহমেদ-সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চাঁদপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান।

তিনি বর্ণাঢ্য চাকুরী জীবনে পুলিশের বিভিন্ন ইউনিটে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেছেন। তিনি জেলায় যোগদানের পূর্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সচিবালয় নিরাপত্তা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে জনাব এ, কে, এম জহিরুল ইসলামের দায়িত্বভার গ্রহণ

আপডেট সময় : ০১:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬