ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সতর্কবার্তার পরও সৌদির তেলখনি লক্ষ্য করে ফের ইরানের ড্রোন হামলা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / 73
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

Saudi Arabia–র কড়া সতর্কবার্তার পরও দেশটির অন্যতম বৃহৎ তেলক্ষেত্র শায়েবাহ অয়েলফিল্ড লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে Iran

সোমবার ভোরের দিকে শায়েবাহ তেলখনি লক্ষ্য করে চারটি বিস্ফোরকবাহী ড্রোন ছোড়ে ইরানের প্রতিরক্ষা বাহিনী। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলো ধ্বংস করে দেয়। দেশটির প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র সৌদি আরব। দেশটিতে United States–এর একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, Israel এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে গত ৯ দিন ধরে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মার্কিন সেনাঘাঁটি, স্থাপনা এবং তেল অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

শায়েবাহ তেলখনি লক্ষ্য করে ৯ দিনের মধ্যে তিন দফা হামলার পর রোববার ইরানকে কড়া সতর্কবার্তা দেয় সৌদি আরব। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিবেশী দেশগুলোর তেল অবকাঠামোতে হামলা অব্যাহত থাকলে চলমান যুদ্ধে ইরানকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে।

তবে সেই সতর্কবার্তার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই চতুর্থবারের মতো শায়েবাহ তেলখনি লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইরান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সতর্কবার্তার পরও সৌদির তেলখনি লক্ষ্য করে ফের ইরানের ড্রোন হামলা

আপডেট সময় : ০৯:৫৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬