সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল
- আপডেট সময় : ০৯:৩১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 69
স্টাফ রিপোর্টার:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন-এর মা বেগম জেবুন নেসা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর Evercare Hospital Dhaka-এ দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বেগম জেবুন নেসা ১৯৪৪ সালে গফরগাঁও-এর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী প্রয়াত মো. জাফর আলী সরকারের সহধর্মিণী এবং পেশায় একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা।
জানা যায়, তিনি গত বছরের ১৫ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য ছাত্র-ছাত্রীসহ গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ ময়দান-এ তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ময়মনসিংহ-এর গুলকি বাড়িতে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা
















