ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ‘গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন সংগীতশিল্পী লায়ন মো. ওমর ফারুক দক্ষিণ কেরানীগঞ্জে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশের সোর্স সাগর গ্রেপ্তার নবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার। আইইডিসিআর-এর পরিচালককে নিজ কার্যালয়ে মারধরের অভিযোগ আট বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা এসআরবি-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এর পৃথক অভিযানে হত্যা ও অপহরণ মামলার ০২ আসামি গ্রেফতার। পুরান ঢাকায় এক পঙ্গু হতদরিদ্র ব্যক্তিকে হুইলচেয়ার উপহার দিলো ছাত্রদল নেতারা  হযরতপুরে চাচা হাজী দুঃখ মিয়া বিরুদ্ধে জাল দলিল ও জমি দখলের অভিযোগ তুলেছে ভাতিজা আলা. পুরান ঢাকার সফল সংগঠক মোস্তাকের জন্মদিন পালিত কেরানীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সাংবাদিক হামলার প্রতিবাদে কলাপাড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।।

মোয়াজ্জেম হোসেন
  • আপডেট সময় : ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 131
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কুয়াকাটা যুবদলের সাধারণ সম্পাদক, বাংলাভিশন টেলিভিশনের কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি সদস্য জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় বিএনপির দলীয় কার্যালয় থেকে উপজেলা বিএনপির উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও দক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয়ে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন,উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন -অর- রশিদ,যুগ্ন আহবায়ক কবির মৃধা প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দুইদিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো আসামী সনাক্ত করতে পারিনি প্রশাসন। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে লাগাতার কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন তারা।
উল্লেখ্য, বাংলাভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংবাদিক হামলার প্রতিবাদে কলাপাড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।।

আপডেট সময় : ০৫:৪৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫