ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুল্লা ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজায়নের অঙ্গীকার ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় ভাই, ত্রিশালে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নীলক্ষেতে ‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার কমলগঞ্জে মাদ্রাসার প্রিন্সিপালের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ। মধুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২৫ বিতাড়িত হওয়ার দুই দশক পর ফের কলকাতায় তসলিমা নাসরিন ‘আর অনলাইনে আসা হবে না’ পোস্টের পরদিন খালে মিলল গার্মেন্টস কর্মীর মরদেহ

সাড়ে ১৭ বছর পর কারাগার থেকে মুক্ত বাতাসে লুৎফুর জামান বাবর

মোঃ ইমরান হোসেন ইমু,
  • আপডেট সময় : ১১:৩৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / 145
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাড়ে ১৭ বছর কারাবাসের পর সব মামলায় খালাস পেয়ে কারামুক্ত হলেন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২ টা ১০ মিনিটে তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন। এ সময় তার নিজ নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ ( মদন মোহনগঞ্জ খালিয়াজুরী) থেকে হাজারো নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানাতে কারা ফটকে ভিড় করেন। তিনি কারা ফটক থেকে বেরিয়ে আসার সময় উৎসুক নেতাকর্মী ধাক্কাধাক্কি করে কারা ফটকের মূল গেট ভেঙে ভিতরে প্রবেশ করে তাকে বহনকারী গাড়িটি ঘিরে ধরে বিভিন্ন স্লোগান দিতে থাকে। নেতাকর্মীদের ভিড়ের চাপে কারা ফটক থেকে মূল রাস্তায় প্রবেশ করতে তার প্রায় আধঘন্টা সময় লেগেছে।

জানা গেছে,কেরানীগঞ্জের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছে। এরপর তিনি গুলশানের বাসায় যাবেন।

উল্লেখ্য:২০০৭ সালের ২৮মে আটক হন লুৎফুজ্জামান বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান বাবর। সর্বশেষ গত মঙ্গলবার তিনি চট্টগ্রামে আটক দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেয়ে আজ কারাগার থেকে বেরিয়ে আসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাড়ে ১৭ বছর পর কারাগার থেকে মুক্ত বাতাসে লুৎফুর জামান বাবর

আপডেট সময় : ১১:৩৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫