ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি কার্যালয়ে হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগে, মতিসহ অন্যদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় লিখিত অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! ধানের চারা রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, বিভ্রান্ত না হওয়ার আহ্বান কুল্লা ইউনিয়নে ব্যাপক বৃক্ষরোপণের মধ্য দিয়ে সবুজায়নের অঙ্গীকার ব্রহ্মপুত্র নদী থেকে উদ্ধার অজ্ঞাত মরদেহের পরিচয় মিলেছে, স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল বড় ভাই, ত্রিশালে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু নীলক্ষেতে ‘ভোজেশ্বরের ইতিকথা’ গ্রন্থের মোড়ক উন্মোচন দক্ষিণ কেরানীগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 41
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ সমাবেশে বক্তব্য রাখছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেককে ছোটাছুটি করতে দেখা যায়। এ সময় নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণের ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত অভিযোগ করেন, পদযাত্রা-পরবর্তী সমাবেশে সন্ত্রাসীরা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। পরে তারা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন।

এদিকে সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী ধরনের বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

আপডেট সময় : ০৫:৩৬:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬