সংবাদ শিরোনাম ::
সাভারে ওয়ার্কশপের বাসে অগ্নিকাণ্ড, দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / 85
সাভারে একটি ওয়ার্কশপের ভেতরে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১১ মার্চ) রাত ৮টা ৩৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের খবর আসে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাভার ফায়ার সার্ভিসের ফাইটার মাহিদুর রিয়াদ জানান, রাত ৮টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া গেলে দুই ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের তীব্রতা বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।




















