ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দক্ষ প্রজন্ম গড়ে তুলতে হবে : এমরান সালেহ অনলাইন জুয়ারি ও মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা সীমান্তে বালু দস্যুতা রোধে চাই কঠোর আইন: শেরপুরে হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২ যাত্রীসেবা নাকি অনিয়ম? গুলিস্তান-গৌরীপুর রুটে বিআরটিসি এসি বাসে অতিরিক্ত যাত্রী ও দীর্ঘক্ষণ অপেক্ষার অভিযোগ অস্ত্রের মুখে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, কালিয়াকৈরে তিন ছিনতাইকারী গ্রেপ্তার কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আইভী হবিগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক আর্জেন্টিনা ভক্তদের জন্য বড় সুখবর ড্রোন হামলায় কুয়েতে ৪ বাংলাদেশি আহত তাহিরপুরে কথিত এক সাংবাদিকের চাঁদাবাজি ও অপপ্রচারে অতিষ্ঠ এলাকাবাসী

সীমান্তে বালু দস্যুতা রোধে চাই কঠোর আইন: শেরপুরে হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২

কাকন সরকার, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
  • / 9
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় এলাকায় বালু দস্যদের হামলায় এক বিট কর্মকর্তা সহ দুইজন আহত হয়েছে। তাদেরকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো, গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান এবং ফরেস্ট গার্ড জিয়াউল হক।
ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জ এর সহকারি বন সংরক্ষক এরএসবি তানভীর আহমেদ ইমন জানায়, ৩ জুন বুধবার ভোরে রাংটিয়া রেঞ্জ এর গজনী বন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় এক ট্রলি বালু সহ ট্রলি চালককে আটক করে ঝিনাইগাতী থানায় সোপর্দ করা হয়। পরবর্তীতে এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

এদিকে এর জের ধরে বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার সময় বালু দস্যুরা গজনী বিট এর বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান এবং ফরেস্ট গার্ড জিয়াউল হক নিয়মিত টহলে বের হলে পূর্বপরিকল্পনা অনুযায়ী বনের নকশী এলাকায় ফরহাদ, রোমান ও জামান মোল্লা সহ ২০-২৫ জন বালু দস্যু দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে।
এ সময় তাদের ডাক-চিৎকারে আশপাশের এলাকাবাসী এসে তাদেরকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতি স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। এদিকে ঘটনার খবর পেয়ে বালিজুরি রেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া সহ অন্যান্য বিট-এর বন কর্মকর্তারা ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন। পরবর্তীতে আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য রাত এগারোটার দিকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে বন কর্মকর্তাদের উপর বালু দস্যুদের হামলার খবর পেয়ে রাত বারোটার দিকে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলা সদর হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উপস্থিত বন কর্মকর্তাদের আশ্বাস দেন।
এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, এ ঘটনায় মামলার কার্যক্রম চলমান রয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সীমান্তে বালু দস্যুতা রোধে চাই কঠোর আইন: শেরপুরে হামলায় বিট কর্মকর্তাসহ আহত ২

আপডেট সময় : ০৬:০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬