ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকায় অনুষ্ঠিত হলো দ্য গ্র্যান্ড মাওলিদ ২০২৬ ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’: আনন্দমোহন কলেজে পরিচ্ছন্নতা অভিযান কেরানীগঞ্জে ২,০১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার *রাজধানীর জুরাইন হতে র‌্যাব-১০ কর্তৃক প্রায় ৭ লক্ষ টাকার ২৩০০ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার: পুলিশের লুন্ঠিত ১৭ টি শটগানের গুলি ও ০৩ টি তাজা কার্তুজ উদ্ধার।* রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে নেই একটি হুইলচেয়ারও।চিকিৎসার আশায় এসে চলাচলেই বাধা। ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ‘গুম ফেরত’ পলাশকে চান এলাকাবাসী *মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকা হতে ৬০ (ষাট) পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।* রেজুখাল বিজিবি চেকপোস্টে নারীর কাছ থেকে ৫,২০০ ইয়াবা উদ্ধার, আটক ১ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শ্যামপুর খানকায়ে চিশতীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা দয়াগঞ্জে ওরাল কলেরা টিকা খাওয়ানো ক্যাম্পেইন, বিনামূল্যে দুই ডোজ টিকা

সোলার যন্ত্রাংশে কর প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / 117
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ:
সোলার প্যানেল ও নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট যন্ত্রাংশের ওপর আরোপিত কর ও শুল্ক প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে ২০২৬) নগরের টাউন হল জুলাই চত্বরে এ কর্মসূচির আয়োজন করে অন্যচিত্র ফাউন্ডেশন, CLEAN এবং BWGED।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে জ্বালানি সংকট দিন দিন তীব্র হচ্ছে। আমদানিনির্ভর গ্যাস, কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের কারণে ব্যয় ও ভর্তুকির চাপ বাড়ছে। এর মধ্যে বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রস্তাব সাধারণ মানুষের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে রুফটপ সোলারসহ নবায়নযোগ্য জ্বালানি হতে পারে টেকসই ও দীর্ঘমেয়াদি সমাধান।

তারা বলেন, বর্তমানে উচ্চ আমদানি শুল্ক ও করের কারণে সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশের দাম বেড়ে গেছে। ফলে সাধারণ মানুষের জন্য সোলার প্রযুক্তির ব্যবহার সীমিত হয়ে পড়ছে।
অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হলে সোলার প্রযুক্তিকে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। কিন্তু বর্তমান কর কাঠামো এ খাতের বিকাশে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতি সেলিমা বেগম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য জীবাশ্ম জ্বালানিনির্ভর উন্নয়ন দীর্ঘমেয়াদে টেকসই নয়। তাই সরকারকে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ ও নীতিগত সহায়তা বাড়াতে হবে।
সংগঠনটির সাধারণ সম্পাদক মোস্তফা মো. খায়রুল আলম তুহিন বলেন, সোলার যন্ত্রাংশে উচ্চ করের ফলে ক্ষুদ্র উদ্যোক্তা ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে পরিচ্ছন্ন জ্বালানির প্রসার বাধাগ্রস্ত হচ্ছে।

উন্নয়নকর্মী ইমন সরকার বলেন, আগামী জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে কর অবকাশ, সহজ ঋণ ও বিশেষ প্রণোদনা নিশ্চিত করা জরুরি।
বক্তারা অবিলম্বে সোলার প্যানেলসহ নবায়নযোগ্য জ্বালানি সংশ্লিষ্ট সব যন্ত্রাংশের ওপর থেকে কর ও শুল্ক প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি আসন্ন জাতীয় বাজেটে এ খাতে বিশেষ প্রণোদনা ও সহজ ঋণ সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে পরিবেশকর্মী, শিক্ষার্থী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সোলার যন্ত্রাংশে কর প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন

আপডেট সময় : ০৩:০০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬