ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • / 35
আজকের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে উপজেলা প্রেসক্লাবের শুভ উদ্বোধন, সভাপতি মাসুদ রানা

নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল উপজেলায় উৎসবমুখর পরিবেশে “উপজেলা প্রেসক্লাব” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে (২৩ এপ্রিল ২০২৬)। স্থানীয় সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে এই প্রেসক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীসংকৈল পৌরসভার সাবেক মেয়র মো: মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীসংকৈল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: নুর নবী, সহ-সভাপতি মো: সাহাদত হোসেন ও মো: পান্না বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সত্য প্রকাশে নির্ভীক ভূমিকা এবং এলাকার উন্নয়নে প্রেসক্লাবের গুরুত্ব তুলে ধরেন। “সত‍্যের পথে আমরা নির্ভীক” স্লোগানকে ধারণ করে নতুন এই সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও ঐক্য জোরদারে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

উদ্বোধন শেষে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুদ রানা, যিনি এশিয়ান টিভি ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের পরিচালক এবং দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খায়রুল ইসলাম।

অনুষ্ঠান শেষে অতিথিরা নবগঠিত প্রেসক্লাবের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপডেট সময় : ০৬:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬